আমাদের যাত্রা হল শুরু - Amader Jatra Holo Shuru | Lyrics


আমাদের যাত্রা হল শুরু, এখন ওগাে কর্ণধার,

তােমারে করি নমস্কার।

এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গাে আর—

তােমারে করি নমস্কার।।

আমরা দিয়ে তােমার জয়ধ্বনি বিপদ বাধা নাহি গণি

ওগো কর্ণধার।

এখন মাভৈঃ বলি ভাসাই তরী, দাও গাে করি পার—

তােমারে করি নমস্কার।।


এখন রইল যারা আপন ঘরে চাব না পথ তাদের তরে

 ওগাে কর্ণধার।

যখন তােমার সময় এল কাছে তখন কে বা কার—

তােমারে করি নমস্কার।

মােদের কেবা আপন, কে বা অপর, কোথায় বাহির, কোথায় বা ঘর

ওগাে কর্ণধার।

চেয়ে তােমার মুখে মনের সুখে নেব সকল ভার—

তােমারে করি নমস্কার।।


আমরা নিয়েছি দাড়, তুলেছি পাল, তুমি এখন ধরাে গাে হাল

ওগাে কর্ণধার।।

মােদের মরণ বাঁচন ঢেউয়ের নাচন, ভাবনা কী বা তার—

তােমারে করি নমস্কার।

আমরা সহায় খুঁজে পরের দ্বারে ফিরব না আর বারে বারে

ওগাে কর্ণধার।

কেবল তুমিই আছ আমরা আছি এই জেনেছি সার—

তােমারে করি নমস্কার।।

(তালঃ ঝুমুর ৬ মত্রা)

—রবীন্দ্রনাথ ঠাকুর

1 comment:

Powered by Blogger.