আমি বাংলায় গান গাই - Ami Banglay Gaan Gai | Lyrics


আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই,

আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই।

আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর,

আমি এই বাংলার মায়াভরা পথে হেটেছি এতটা দূর।

বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুর,

আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ।।


আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই,

আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই।

আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার,

আমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার।

বাংলা আমার দীপ্ত শ্লোগান ক্ষিপ্ত তীর ধনুক,

আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ।।


আমি বাংলায় ভালবাসি, আমি বাংলাকে ভালবাসি,

আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি।

আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়,

মেশে তের নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়।

বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষে চুমুক,

আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ।।

(তালঃ দাদরা ৬ মাত্রা)

কথা ও সুরঃ প্রতুল মুখোপাধ্যায়

শিল্পিঃ প্রতুল মুখোপাধ্যায়

No comments:

Powered by Blogger.